ইসলাম ও মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে চুয়েট শিক্ষার্থীকে বহিষ্কার

আরটিভি নিউজ 

শুক্রবার, ১১ জুলাই ২০২৫ , ১১:১৫ পিএম


রূবাইয়েদ ফেরদৌস আলভী
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১০ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তর।

বিজ্ঞাপন

বহিষ্কৃত শিক্ষার্থীর নাম রূবাইয়েদ ফেরদৌস আলভী। তিনি চুয়েটের ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।গত ১৯ জুন নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ উঠে। পরবর্তীতে ওই পোস্টে তিনি আরো কটূক্তিমূলক মন্তব্য করেন, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

পরে গত শুক্রবার (২০ জুন) জুমার নামাজ শেষে চুয়েটের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। তারা ‘শাতিমের ঠিকানা, এই চুয়েটে হবে না’, ‘রাসুলের দুশমনেরা, হুঁশিয়ার, সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ প্রভৃতি স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করেন এবং অভিযুক্ত শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন

পরবর্তীতে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর গত ২১ জুন আলভীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এরপর তাকে ১ জুলাইয়ের মধ্যে আত্মপক্ষ সমর্থনের জন্য লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। ব্যাখ্যা গ্রহণ ও তদন্ত রিপোর্ট পর্যালোচনা শেষে ১০ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চুয়েট থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম বলেন, সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর পরে তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য সময়সীমা বেঁধে দিলেও ওই শিক্ষার্থী কোনো জবাব দেননি। তাই তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওই শিক্ষার্থী চাইলে আগামী ১৫ দিনের মধ্যে একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বরাবর এ শাস্তির বিষয়ে আপিল করতে পারবেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, অভিযুক্ত শিক্ষার্থী রূবাইয়েদ ফেরদৌস আলভীর বিরুদ্ধে আগেও হলে অসদুপায় অবলম্বন, শৃঙ্খলা ভঙ্গ এবং মাদক সেবনের অভিযোগ ছিল। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission